জাতীয় পার্টির সমাবেশ শুরু, সমাবেশস্থলে এরশাদ

স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় পার্টির মহাসমাবেশ শুরু হয়েছে। সমাবেশে যোগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সকাল সোয়া ১০টায় কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।

সকাল সোয়া ৯টার দিকে সমাবেশস্থলে প্রবেশ করেন জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এর আগে পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সালমা ইসলাম, আব্দুস সাত্তার, বিরোধী দলের চিফ হুইফ তাজুল ইসলামসহ  পার্টির  অন্যান্য নেতাকর্মীরা মঞ্চে আসেন।

এদিকে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল সহকারে প্রবেশ করেন জাতীয় পার্টি ও সম্মিলিত জোটের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এসময় তারা নির্বাচনী বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মহাসমাবেশ বর্ণাঢ্য করতে শাহবাগ থেকে প্রেস ক্লাব পর্যন্ত নানা রঙের ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। নগরীর প্রধান প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ।

সমাবেশে যেন কোনো ধরনের নাশকতা না ঘটে, এজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।