জাতীয় কন্যা শিশু দিবসে রাষ্ট্রপতির বাণী

জাতীয় কন্যা শিশু দিবসে রাষ্ট্রপতির বাণী

আজ ৪ অক্টোবর ‘জাতীয় কন্যা শিশু দিবস ২০২২’উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে ‘জাতীয় কন্যাশিশু দিবস২০২২’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে দেশের সকল কন্যাশিশুর প্রতি রইল আমার আন্তরিক স্নেহ ও ভালোবাসা।

আজকের কন্যা শিশু আগামী দিনের নারী। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেকটি কন্যা শিশুর অধিকার, শিক্ষা, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। নারীর সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধসহসমাজিক ও পারিবারিক বৈষম্য ও নির্যাতন থেকে কন্যা শিশুদের সুরক্ষিত রাখতে হবে।সরকারনারীওকন্যাশিশুদের ‍উন্নয়নেবিভিন্নকর্মসূচিবাস্তবায়নকরছে।উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মেয়েদের বিনা বেতনে অধ্যয়নসহ উপবৃত্তি প্রদান করা হচ্ছে। সরকারেরএ সকল পদক্ষেপেরফলেমেয়েদেরশিক্ষারহারবেড়েছে, বাল্যবিবাহওযৌতুকেরহারকমেএসেছে।মেয়েরাএখন খেলাধুলাওসাংস্কৃতিককর্মকাণ্ডেযুক্তহয়েঈর্ষণীয়সফলতাপ্রদর্শনকরছে।সম্প্রতি বাংলাদেশের মেয়েরা সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয়ের মাধ্যমে অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। আমি আশা করি, জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনের মাধ্যমে কন্যাশিশুর অধিকারসহ সার্বিক বিষয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি হবে এবং দেশের মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে সফলতার পথে আরো দুর্বার গতিতে এগিয়ে যাবে।

সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার ইতিবাচক ভূমিকার কারণে আমাদের নারী ও মেয়েরা আজ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠছে। তবে পরিবার থেকেই নারীর মর্যাদা ও অধিকার সম্পর্কে শিক্ষাদান শুরু করতে হবে। আমি কন্যাশিশুদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তি-প্রতিষ্ঠান সর্বোপরি সমাজ ও পরিবারকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আমি ‘জাতীয় কন্যা শিশু দিবস ২০২২’ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করি।

জয় বাংলা।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।