জাতি হিসাবে আমাদের মর্যাদাশীল ও আত্মবিশ্বাসী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -স্থানীয় সরকার মন্ত্রী

জাতি হিসাবে আমাদের মর্যাদাশীল ও আত্মবিশ্বাসী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে যখন ক্ষমতায় আসেন তখন বাংলাদেশের অর্থনীতির আকার ছিল ৪৭ বিলিয়ন ডলার। বিগত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতির আকার দাঁড়িয়েছে ৫০০ বিলিয়ন ডলার। শুধু তাই নয় দারিদ্র্যপীড়িত বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতারে এনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী আজ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ব্রিজ-কালভার্ট নির্মাণ, পয়ঃনিষ্কাশন ও সেনেটারি ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে গ্রামের অর্থনীতিও এখন শক্তিশালী হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে কক্সবাজারের সেন্টমার্টিনকে সারা বিশ্বের কাছে পর্যটন উপযোগী করে গড়ে তুলতে যেসব পরিকল্পনা প্রধানমন্ত্রী নিয়েছেন তাতে অচিরেই বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের পরিণত হবে।

মোঃ তাজুল ইসলাম এ সময় বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং মানুষের ভাগ্যের পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আগামীতেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য সবাইকে একযোগে কাজ করা আহ্বান জানান।

স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্‌রাহিমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, মোঃ শের আলী ও মোস্তাকিম বিল্লাহ ফারুকী এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এম খান।

এছাড়া আজ সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভা, দোয়া মাহফিল, গান, কবিতা পাঠ ও বিশেষ প্রার্থনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। মন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র্যপীড়িত বাংলাদেশকে বর্তমানে পৃথিবীর ৩৫তম অর্থনীতির দেশে পরিণত করার উদাহরণ দিয়ে বলেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ফলেই আজকে এই মর্যাদাশীল অবস্থানে পৌঁছাতে পেরেছে বাংলাদেশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।