জাতির পিতার আদর্শ অনুসরণ করলেই তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো হবে – প্রবাসী কল্যাণ মন্ত্রী

জাতির পিতার আদর্শ অনুসরণ করলেই তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো হবে – প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, জাতির পিতার আদর্শে দেশ সেবায় আত্মনিয়োগ করলে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো হবে। ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। মন্ত্রী আরো বলেন, বাঙালি জাতির মুক্তির জন্য তিনি সারাজীবন শুধু ত্যাগই করে গেছেন।

মন্ত্রী আজ প্রবাসী কল্যাণ ভবনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম সভায় আরো বক্তব্য রাখেন।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ বিল্লাল হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক এবং মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।