× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

জাতির জনক ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংকের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

প্রানতোষ তালুকদারঃ বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংকের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী।

গত ২৩ আগস্ট ২০১৬, মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেড এর উদ্যোগে বেসিক ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শোকের মাস আগস্ট মাস। শংকর তালুকদার, সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেড, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সভাপতিত্বের দায়িত্ব নিয়ে দোয়া ও আলোচনা সভায় বঙ্গবন্ধুর জন্য ১ মিনিট নীরবতা ও বঙ্গবন্ধু ও তাঁহার শোকসন্তপ্ত পরিবারের জন্য মঙ্গল কামনা করেন এবং দেশের জনগণকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলাফেরা করতে বলেন।

উক্ত আলোচনা সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ.ক.ম. মোজাম্মেল হক,  এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  আলোচনা সভায় দেশ বরেণ্য বুদ্ধিজীবীগণ ও ব্যাংক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেনঃ অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাবেক উপাচার্য্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক আ.ব.ম. ফারুক, সাবেক ডীন, ফার্মেসী অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জনাব মোঃ মিজানুর রহমান জোদ্দার, নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক, অধ্যাপক ড. মশিউর রহমান, চেয়ারম্যান, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক অরুন কুমার গোস্বামী, চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও সহ-সভাপতি, শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. নেওয়াজ বাহাদুর, চেয়ারম্যান ফলিত রসায়ন বিভাগ ও সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ (নোবিপ্রবি), জনাব শফিকুর রহমান, সভাপতি (জাতীয় প্রেস ক্লাব), এ্যাডভোকেট বলরাম পোদ্দার, সাবেক পরিচালক, জনতা ও অগ্রণী ব্যাংক লিমিটেড, লায়ন হামিদুল আলম সখা, আহ্বায়ক, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, কেন্দ্রীয় কমিটি, জনাব মতিউর রহমান লাল্টু, প্রচার সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং আলাউদ্দিন এ. মাজিদ (চেয়ারম্যান, বেসিক ব্যাংক লিমিটেড) ও খন্দকার মোঃ ইকবাল (ম্যানেজিং ডিরেক্টর, বেসিক ব্যাংক লিমিটেড) ও সভাপতিত্ব করলেন-শংকর তালুকদার, বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেড।


এ ক্যটাগরির আরো খবর..