শংকরদানা- গংগারকোনা রাস্তাটি চলাচলের অযোগ্য, জরুরি সংস্কারের দাবি

শংকরদানা- গংগারকোনা রাস্তাটি চলাচলের অযোগ্য, জরুরি সংস্কারের দাবি

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): পাইকগাছার শংকরদানা হতে গংগারকোনা  তেতুলতলা রাস্তাটি খানা খন্দরে পরিনত হয়ে জন সাধারনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জন দূর্ভোগ চরমে।

জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল। সরেজমিনে তথ্যানুসন্ধানে জানা যায় পাইকগাছার লতা ইউপির শংকরদানা হতে গংগারকোনা পর্যন্ত প্রায় দেড় কিলো মিটার তেতুল তলা রাস্তা। রাস্তাটির দু’ধারে রয়েছে মৎস্য লীজ ঘের।ইটের সোলিং এ তৈরী রাস্তাটি ভেঙ্গে চুরে বেহাল দশায় পরিনত হয়েছে। জনসাধারনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইট সরে প্রায় শতাধিক স্থানে খানা খন্দরে ভরে যাওয়ায় ইঞ্জিন চালিত যান বা পায়ে চালিত বাইসাইকেল ও ভ্যান চলাচল করতে পারছে না।

প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা এটি। এমন কি পার্শ্ববর্তী দেলুটি ইউনিয়নের একাংশ ও লতার হানীরাবাদ, কাঠামারী,আন্ধারমানিক সহ কয়েকটি গ্রামের লোকজনের দ্রুত চলাচলের রাস্তা হিসাবে এটিকে ব্যবহার করে থাকে। এছাড়া তেতুলতলা ও পানা গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা পাশের গ্রামের ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে আসা যাওয়ার একমাত্র রাস্তা তেতুলতলা রাস্তা। কিন্তু রাস্তাটির ইটের সোলিং সরে শত শত খানা খন্দরে পরিনত হওয়ায় বর্ষা মৌসুমে কাঁদা মাটি মেখে শিক্ষার্থীদের বিদ্যালয়ে লেখা পড়া করতে হয়।

এ ছাড়া রাস্তার দু’ ধারে চিংড়ী মাছের লীজ ঘের থাকায় মৎস্য মৌসুমে ঘের মালিক ও মৎস্য ব্যবসায়ীদের যানবাহনের অভাবে মাথায় অথবা বাকে করে মাছ সরবরাহ করতে হয়। আবার ঘের মালিকের ঘেরের পানির তুফানে রাস্তাটি দ্রুত ভেঙ্গে যায় বলে স্থানীও বাসিন্দারা জানিয়েছেন। ইউপি সদস্য কৃষ্ণ রায় জানান, রাস্তাটি অত্যান্ত জন গুরুত্ব পূর্ণ রাস্তা। কিন্ত সংস্কারের অভাবে জন দূর্ভোগে পরিনত হয়েছে। এলকার লোকের দূর্ভোগের কথা তুলে ধরে এমপি মহাদয়কে জানানো হয়েছে।তিনি সংস্কারের আশ্বাস দিয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই সংস্কার করা সম্ভব হওয়ার আশা রয়েছে। এলাকার সচেতন মহল হিন্দু অধ্যুষিত এলাকার দাবী তুলে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।