জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত হয়নি -তথ্যমন্ত্রী

জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত হয়নি -তথ্যমন্ত্রী

দেশের কিছু এলাকায় বিদেশ ফেরত নাগরিকরা বেশি অবস্থান করছে এবং তারা নিয়ম মানছেন না। ঘুরে বেড়াচ্ছেন। সেক্ষেত্রে, প্রয়োজন হলে এমন ব্যবস্থা নেয়া হতে পারে।’ কোথাও জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে এমন কথা বলেন তিনি।

এরআগে করোনা পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশে জরুরি অবস্থা জারির অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। আইনজীবী শিশির মুনীর, আসাদ উদ্দিন ও জোবায়দুর রহমান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে এ আবেদন করেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় এ আবেদনপত্র গ্রহণ করেছে।

দেশে এখন পর্যন্ত ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন একজন। বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এরমধ্যে ৮ হাজার ৯৭০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪৯ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।