× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক

জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় চার ভারতীয় সেনা নিহত

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
বন্দুকধারীদের হামলায়

ভারতের জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত চার ভারতীয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও আছেন, তিনি মেজর পদমর্যাদার।

সোমবার (স্থানীয় সময়)  ডোডা জেলার দেসা বনে বন্দুকযুদ্ধে ওই চার সেনা নিহত হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডি টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র গতকাল সোমবার বলেছেন, ‘আজ (সোমবার) রাতে প্রায় ৯টার দিকে সন্ত্রাসীদের সঙ্গে ভারী গোলাগুলি হয়েছিল। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, আমরা আমাদের বীর জওয়ানদের আহত হওয়ার খবর পাই। এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।’

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই বন্দুকযুদ্ধের ঘটনায় আরও চার সেনা ও একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের মতে, সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের একটি দলের যৌথ অভিযানেই এই চারজন নিহত হন।

এর আগে, গত ৮ জুলাই জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর আরও পাঁচ সেনার মৃত্যু হয়। কাঠুয়া জেলার বাদনোতা গ্রামের জেন্দা নাল্লাহ নামক একটি স্থানে ওই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..