জঙ্গী সম্প্রদায় ধ্বংসাত্মক কর্মকান্ড করে ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে

মাদারীপুর প্রতিনিধি।। ইসলাম জঙ্গীবাদকে সমর্থন করে না। জঙ্গী সম্প্রদায় ধ্বংসাত্মক কর্মকান্ড করে  ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে। শনিবার সকালে মাদারীপুরে হযরত শাহমাদার দরগাহ শরীফ মাদ্রাসার নবনির্মিত ভবন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী একথা বলেন।

তিনি আরো বলেন, “মাদ্রাসা থেকে ই জঙ্গীবাদের উথ্থান এ ধারনা ভূল। কেননা বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে জড়িয়ে পড়ছে। জঙ্গী সম্প্রদায় কোন ধর্মের না। তারা সব সম্প্রদায়ের ম্নাুষের শত্রু”।এছাড়া তনি উপস্থিত মাদ্রাসার শিক্ষার্থীদেরকে জঙ্গীবাদ এর মতো কর্মকান্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন হাওলাদার, পুলিশ সুপার মো: সরোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরত মাওলানা শরীফ মো:মজিবুল হক, পীর সাহেব হযরত শাহমাদার দরগাহ শরীফ।

ট্যাগ নৌমন্ত্রী

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।