আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া সীমান্তবর্তী দক্ষিন চলবল গ্রামে একটি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ভূমিদাতাকে ও তার আপনজনদের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের দক্ষিন চলবল গ্রামের মৃত রাম কানাই বালার ছেলে নীল রতন বালা ১৯৯৫ সালে নির্জন এলাকার শিক্ষার মান উন্নয়নে স্থানীয় গন্যমান্যদের সাথে নিয়ে নিজের পৈত্রিক সম্পত্তির উপর ২৮নং দক্ষিন চলবল কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় একটি কুচক্রী মহল বিদ্যালয়টিকে পুজি করে ব্যক্তি স্বার্থে তাদের আয়ত্ত্বে নিয়ে পরিচালনা করতে চাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এরপর থেকেই ওই চক্রটি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ভূমিদাতাকে ও তার আপনজনদের উপর কয়েক দফা হামলা এবং মিথ্যা মামলা দিয়ে সর্বশান্ত করার মিশনে নেমেছে। স্থানীয়রা কয়েক দফা সালিশ বৈঠকের মাধ্যমে সমস্য সমাধানের উদ্যেগ নিলেও ওই মহলটি তাতে সারা দেয়নি।
এবিষয়ে নীল রতন সাংবাদিকদের জানান, স্থানীয় জগদীশ মন্ডল, বিপ্লব মন্ডল, রনজিত পান্ডে ও রাজ বিহারীসহ তার অনুসারী লোকজন তাদের নিজেদের স্বার্থে আমাকে বিদ্যালয় থেকে বিতারিত করতে নানা ধরনের ষড়যন্ত্র অব্যহত রাখে। এরই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারী পূর্বপরিকল্পিত ভাবে জগদীশ মন্ডলের নেতৃত্বে তার অনুসারী লোকজন হামলা চালিয়ে আমার একাধিক আপনজনকে আহত করে। হামলার ওই ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার জন্য জগদীশ মন্ডলের নিজেদের লোক আহত দেখিয়ে ডাসার থানায় একটি মামলা দায়ের করে। ওই মিথ্যা মামলায় আমার ছেলে নির্মল বালা, স্ত্রী মালতি রায়সহ ৬জনকে আসামী করে মামলা দায়ের করে।
স্থানীয় একাধিক লোক নাম না প্রকাশের শর্তে সাংবাদিকদের বলেন, নীল রতন শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠা করলেও একটি দালাল চক্র ও সুবিধা ভোগীদের কারনে বিদ্যালয়টি এখন ধংসের পথে। তিনি বিদ্যালয়টি রক্ষাসহ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি ও প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।



