× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

মেহেরপুরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী মনিরুল হাসানের ইন্তেকাল

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (১৮-০৩-১৬):গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টায় মেহেরপুর বড় বাজারের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী ও মুজিবনগর খবর ডট কমের বার্তা সম্পাদক এম.এ হাসান সুমনের বড় চাচা এবং বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপুর মেজো ভগ্নিপতি মনিরুল হাসান (৬৫) বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না ল্লিলাহে …… রাজিউন)। তিনি স্ত্রী, ২ কন্যা, ৩ ভাই, ১ বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল রাত সাড়ে ১০ টায় শহীদ ডঃ সামসুজ্জোহা পার্কে জানাযার নামাজ শেষে শেখপাড়াস্থ পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে মেহেরপুর পৌরসভার মেয়র হাজী মোতাছিম বিল্লাহ মতু, জেলা শিল্পকলা ও বণিক সমিতির সহ-সভপতি শ্রী শ্যাম সুন্দর আগরওয়ালা, নাট্য পরিচালক মশিউজ্জামান বাবু, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নূর হোসেন আঙ্গুর, সাংবাদিক ফারুক মল্লিক, কে কে হাসান, মুজিবনগর খবর ডট কমের সম্পাদক ও পৌর কলেজের ভাইস প্রিন্সিপাল মহসীন আলী আঙ্গুর, মেহেরপুর পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আল-মামুন অনল, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল, আর্টিষ্ট মীর রওশন আলী মনা, মেহেরপুর থিয়েটার সভাপতি হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ জেলার সামাজিক সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মরহুম মনিরুল হাসান মেহেরপুর শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবুল হোসেনের বড় পুত্র ও জেলার বিশিষ্ট নাট্য অভিনেতা মোহাঃ আনোয়ারুল হাসানের বড় ভাই।


এ ক্যটাগরির আরো খবর..