আবুল কালাম আজাদ, যশোর: ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়তিদরে বিচারের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে আজ বেলা ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ছাত্রলীগ নেতা ইমরান হোসেনের নেতৃত্বে মানববন্ধনে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও আওয়ামী লীগ,, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি জোট সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়। ২০০৪ সালের ২১ আগস্ট সরকারের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে বিচার সম্পন্ন ও জঙ্গিবাদের পৃষ্টপোষকদের বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।
মানববন্ধনে প্রধান অতিথি হিসানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি আলী রায়হান, যশোর সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টুসহ প্রমুখ।



