জঙ্গীবাদ ও মাদক বিরোধী গণসচেনতা বৃদ্ধি সংক্রন্তে তেঁতুলিয়ায় বর্ষব্যাপী গণসংযোগ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কমিউনিটি পুলিশি ও সিসিএম (ক্রাইম কন্ট্রোল মডেল) এর উদ্যোগে জঙ্গীবাদ ও মাদক বিরোধী গণসচেনতা বৃদ্ধি সংক্রান্তে বর্ষব্যাপী এক গণসংযোগ কর্মসূচী পালন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহম্মেদ।

 

তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ সরেস চন্দ্র এর সভাপতিত্বে তেঁতুলিয়া চৌরাস্তায় জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই গণসংযোগ কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মহিলা সংরক্ষিত সংসদ সদস্য ফরিদা আখতার হীরা, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানিউল ফেরদৌস, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহাবুবুর রহমান, আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, জাসদ সভাপতি জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার দীন মুহাম্মদ, এসপি সার্কেল সুদর্শন কুমার রায়, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি এবং সাংবাদিকসহ সর্বস্তরের জনগন।

 

অনুষ্ঠান শেষে একটি র‌্যালী নিয়ে জনগণের মাঝে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে কয়েকটি বাড়ির লোকজনের সাথে জঙ্গীবাদ ও মাদকের নিয়ন্ত্রণের উপর কথা বলেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।