রাজিব শর্মা, চট্টগ্রামঃ পটিয়া উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা: শফিকুল ইসলাম ক্ষমা
প্রার্থনা করে আপিলের শর্তে
বুধবার জামিন পেয়েছেন।
পটিয়া জুডিশিয়াল
ম্যাজিষ্ট্রেটের হাকিম মুহিদুল
ইসলাম তাকে জামিন দেন। এর
আগে আদালতের আদেশ অমান্য
করায় উক্ত আদালত ডা: শফিকুল
ইসলামকে ৭ দিনের কারাদন্ড
প্রদান করেন। আদালতে সূত্রে
জামিনের বিষয়টি নিশ্চিত
করেছেন।
এদিকে এক লিখিত বক্তব্যে
ডা: শফিকুল ইসলাম জানান,
জখমীর সনদ চেয়ে আদালত
স্বাস্থ্য কর্মকর্তাকে নোটিশ
প্রদানসহ দুইবার তাগাদাপত্র
দিলেও স্বাস্থ্য কর্মকর্তার
অধীনস্থ অফিস সহকারী
বিষয়টি স্বাস্থ্য কর্মকর্তাকে
জানাননি। গত ১৪ মে স্বাস্থ্য
কর্মকর্তাকে আদালতে স্ব-
শরীরে হাজির হওয়ার জন্য
নির্দেশ দিলে স্বাস্থ্য
কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম
আদালতে হাজির হয়েছেন।
কিন্তু আদালতের লোকজন
তাকে ম্যাজিষ্ট্রেটের সামনে
উপস্থাপন করেননি।
আদালতের সমন না পাওয়ায়
এবং যথা সময়ে আদেশ
বাস্তবায়ন করতে না পারার
কথা বলে দুঃখ প্রকাশ ও ক্ষমা
প্রার্থনা করলে আদালত
মার্জনাপূর্বক আপিলের শর্তে
তাকে জামিন প্রদান করেন।



