গোয়ালন্দঘাটে বিপুল পরিমান দেশীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

গোয়ালন্দঘাটে বিপুল পরিমান দেশীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক:  রাজবাড়ির গোয়ালন্দঘাটে বিপুল পরিমাণ দেশীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।

শনিবার বিকালে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া মুছা মাতুব্বারপাড়া থেকে তাদেরকে আটক করে র‌্যাব-৮এর একটি চৌকস টিম। আটককৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ দেশীয় মদ বিভিন্ন মাদক বিক্রেতার নিকটে পাইকারী বিক্রয় করে থাকে।

এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে শনিবার (৩০ মে) বিকালে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশীয় মদ এর চালান নিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দক্ষিন দৌলতদিয়া মুছা মাতুব্বর পাড়া এলাকায় অবস্থান করছে।

এ প্রেক্ষিতে ফরিদপুর র‌্যাব ক্যাম্প উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আক্কাস মোল্লা(৫৮), পিতা- মৃত জয়নুদ্দিন মোল্লা, সাং-রমজান মাতুব্বর পাড়া, মোঃ রাজিব খান (৩০), পিতা-মোঃ দুলাল খান, সাং-সাখের ফকির পাড়া ও মোঃ রুবেল সরদার (২৮), পিতা-মোঃ বাচ্চু সরদার, সাং-মুছা মাতুব্বর সর্ব থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীদেরকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে ২১০ (দুইশত দশ) লিটার দেশীয় মদ ও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীগণ পেশাদার দেশীয় মদ ব্যবসায়ী।

ফরিদপুর র‌্যাব-৮এর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য দেশীয় মদ ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।