মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় এমপি রানার জামিন স্থগিতের আদেশ বহাল

বিশেষ প্রতিবেদক :  মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) আমানুর রহমান খান রানার জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

আপিল বিভাগের আদেশ সংশোধন চেয়ে এমপি রানার আবেদনে সাড়া না দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালতে এমপি রানার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দীন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।এর আগে গত ৮ মে এমপি রানার জামিন চার মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। একই সঙ্গে এ মামলা ছয় মাসের জন্য নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশদেওয়া হয়।গত ১৩ এপ্রিল এমপি রানাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, এই মর্মে রুলও জারিকরেন আদালত।বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর সমন্বয়েগঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে হাইকোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।এর আগে গত ৩০ মার্চ এমপি রানার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। পরে আবারও হাইকোর্টে জামিন আবেদন করা হয়।আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় আমানুর গত বছরের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।