জঙ্গিবাদ দমনে শিক্ষক, ইমাম, আলেম ও সুশীল সমাজ প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালা

জঙ্গিবাদ দমনে শিক্ষক, ইমাম, আলেম ও সুশীল সমাজ প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালা
বর্তমানে বাংলাদেশ পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। পুলিশ এখন যেকোনো অপরাধ মোকাবেলায় সক্ষম। এখন কেউ লুকিয়ে লুকিয়ে অপরাধ করারও কোনো সুযোগ নেই। পার্বত্য চট্টগ্রামের পাহাড় হোক আর মৌলভীবাজারের গোপন আস্তানা হোক- সবখানেই পুলিশের নজরদারি রয়েছে। তাই দুর্গম এলাকায়ও জঙ্গিরা লুকিয়ে রক্ষা পাচ্ছে না। জঙ্গিরা যাতে কোথাও আস্তানা গড়তে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বলেছেন, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (১০ জুন) সকালে বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) আয়োজনে সিলেট পুলিশ লাইলের শামছুল হক মিলনায়তনে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, আলেম ও সুশীল সমাজ প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালার উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়। তারা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। দেশপ্রেম, দেশের শান্তি, কল্যাণ ও উন্নয়নের স্বার্থে সকলে এক। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে এ শান্তির দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বাসা বাঁধতে পারবে না। তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতিতে দেশের সাধারণ জনগণ একাত্মতা ঘোষণা করায় আমরা সকলে মিলে একসাথে কাজ করে জঙ্গিবাদ দমনে সফল হয়েছি। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ উন্নয়নের পথে বাধা, দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ‘ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একযোগে একসাথে কাজ করতে হবে।
এটিইউ’র ডিআইজি (প্রশাসন) মফিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন-এটিইউ’র অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন
বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহম ছিদ্দীকী এনডিসি,  সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খা,  সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান (বিপিএম-বার, পিপিএম-সেবা)। এর আগে আইজিপি সিলেট পুলিশ অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।