জঙ্গিবাদের বিরুদ্ধে আপসহীন থাকার ঘোষণা দিলেন ডিআইজি নিবাস চন্দ্র মাঝি

বিশেষ প্রতিবেদকঃ জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আপসহীন থাকার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের নবনিযুক্ত পুলিশ উপমহাপরিদর্শক (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝি। এমনকি কোনো অন্যায়ের ক্ষেত্রে পুলিশকেও ছাড় না দেওয়ার কথাও বলেন তিনি।

আজ সোমবার বিকেলে শেরপুর পুলিশ লাইন মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিআইজি।

নিবাস চন্দ্র মাঝি তাঁর বক্তব্যে শেরপুরের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দৃঢ়ভাবে কাজ করার নির্দেশ দেন। যে কোনো অপরাধ বা অন্যায়ের সঙ্গে জড়িত কোনো প্রভাবশালীকেই ছাড় না দেওয়ার জন্য বলেন তিনি।

শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গনির সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, শেরপুরের পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, সাংবাদিক কাকন রেজা, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা।

সংবর্ধনা শেষে অতিথিদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।