স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাজিমউদ্দিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শিল্পী আক্তার বলেন, যাত্রাবাড়ীর কাজলা এলাকার উত্তরপাড়ার একটি বাসায় ওই শিশুর বাবা-মা ভাড়া থাকতেন। আজ শনিবার সকাল নয়টার দিকে ওই বাড়ির পাশের একটি মাঠে শিশুটি খেলা করছিল। এ সময় নাজিমউদ্দিন শিশুটিকে কৌশলে নিজেদের ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার করে। পরে পুলিশ নাজিমউদ্দিনকে আটক করে।
শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা যাত্রাবাড়ী থানায় মামলা করবেন বলে জানান এসআই শিল্পী আক্তার।







