ছোটদের জন্য স্মার্টফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ৫ থেকে ১৫ বছরের ছেলেমেয়েদের কথা ভেবে একটি স্মার্টফোন বাজারে এনেছে সোয়াইপ টেলিকম। আপাতত অনলাইনে মিলছে এই মোবাইল। প্রতিষ্ঠানটির টুইটারে একথা জানানো হয়েছে।

এই স্মার্টফোনে থাকা জিও -ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে শিশুর চলাফেরা সম্পর্কে জানা যাবে।

এমনকী ছোটদের জন্য ‘সেফ’ ও ‘ডেঞ্জার জোন’ নির্ধারণ করে দিতে পারে বাবা-মায়েরা। এমনকী কোন অ্যাপ ছেলেমেয়েরা ব্যবহার করবে আর কোনটা করবে না, সেটাও ঠিক করে দেয়া যায়। কিছু কিছু অ্যাপ্লিকেশন ব্লক করে দেয়া সম্ভব। ফোনে একটি SOS সুইচ থাকবে, যাতে ওই সুইচ দিলেই পূর্ব নির্ধারিত কোনও প্রয়োজনীয় নম্বরে ফোন চলে যাবে।

ফোনটির ডিসপ্লে ৪.৫ ইঞ্চি। রয়েছে ডুয়াল কোর প্রসেসর। ৫১২ এমবি র‌্যাম ও ৪ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকছে। থ্রিজি সাপোর্ট করে এই স্মার্টফোন। ব্লুটুথ, জিপিএস, ওয়াই ফাই সব ব্যবস্থাই থাকছে। ২ মেগাপিক্সেলের ক্যামেরা ও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনটিতে। বাংলাদেশে ফোনটির দাম পড়বে ৯ হাজার টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।