মেহেরপুরে জাতীয় কবি’র ১১৮ তম জন্ম জয়ন্তী উদ্‌যাপন

মেহের আমজাদ,মেহেরপুর (২৫/০৫/১৭) ঃ মেহেরপুরে জাতীয় কবি’র ১১৮ তম জন্ম জয়ন্তী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়েছে ।

“গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” এই প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্ম জয়ন্তী উদ্যাপনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যারাতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান ।

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদ-এর সভপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য । প্রধান আলোচক ছিলেন মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক  হাসানুজ্জামান মালেক।

স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান । আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।