কুড়িগ্রামে ৬ ছাত্র শিবির গ্রেফতার

কুড়িগ্রামে ৬ ছাত্র শিবির গ্রেফতার
বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছয় শিবিরের নেতা-কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।
বুধবার (৪ মার্চ) ভোরে তাদের আটক করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছে বিপুল পরিমান সাংগঠনিক বইপত্র ও নথি উদ্ধার করা হয়।
আটকরা হলো ওমর ফারুক, আতিকুর রহমান, আতাউর রহমান, মোতালিব মিয়া, নুর মোহাম্মদ ও মামুনুর রশিদ। পুলিশ জানায়, এদের মধ্যে ওমর ফারুকের বাড়ি লালমনিরহাটে বাকী সবার কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায়।
বুধবার দুপুরে এক ব্রিফিং-এ এ তথ্য জানান, কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম)।
এ সময় পুলিশ সুপার জানান, বিভিন্ন ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন খবরে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ছয়জনকে উদ্ধার করা হয়। এসময় তাদের কাছে সাংগঠনিক বইপত্র, নথি, সদস্য ফরম, রিসিভসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।