× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

সাতক্ষীরা প্রতিনিধি

ফিলিস্তিনে ইসরায়েলি সন্ত্রাসী হামলা বন্ধ ও ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
satkhira

ফিলিস্তিনে ইসরায়েলি সন্ত্রাসী হামলা বন্ধ ও ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের নিউমার্কেট চত্বরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম,সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী, বিশিষ্ট বক্তা রুস্তম আলী তাওহিদী, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী,  মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা শাহাদাত,মাওলানা মাহামুদুল হাসান, মাওলানা আফজাল হোসেন, মাওলানা মোতাহার হোসেন মুমিন, মাওলানা মোমাহার হোসেন ফিরোজ, মাওলানা আব্দুল হাকিম,  হাফেজ কামরুল হাসান সহ আরো অনেকে।
এসময় ইসরাইলের পণ্য বয়কটের আহবান জানিয়ে বক্তারা বলেন, ইসরাইলের বাহিনী ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর যেভাবে বর্বর হামলা চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। আমরা ইসরায়েলের সরকারসহ তাদের মদদদাতাদের স্পষ্টভাবে বলতে চাই, অনতিবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তাদেরকে কঠোর মূল্য দিতে হবে। আমরা মুসলিম বিশ্ব যেভাবে ফ্রান্সকে নত শিকার করতে বাধ্য করেছিলাম ঠিক সেভাবে ইসরাইলকেও নত করবো।
চলমান সংঘাতে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিনের সমস্যার কোন সমাধান নেই জানিয়ে বক্তারা বলেন, অতিবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। এজন্য সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..