× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

স্বাস্থ্যকর্মীকে ঝুপড়ি ঘরে রাখা সত্যি খুবই অমানবিক -চেয়ারম্যান বিমল বিশ্বাস

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
নারী স্বাস্থ্যকর্মীকে নির্যাতন

প্রভাষ বালাঃ মহামারী করোনাভাইরাস বিপর্যয়ের ভয়ে পুরো বিশ্ব। এসময়ে ঢাকার হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মী ছুটি নিয়ে গ্রামে ফিরে আসায় গ্রামবাসী করোনা আক্রান্ত হতে পারে ভেবে পুকুরের মধ্যে ঝুপড়ি ঘরে কোয়ারেন্টাইনে রাখা সত্যি খুবই অমানবিক কাজ। বলেছেন কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
আজ ২৮ এপ্রিল মঙ্গলবার নিজে ছুটে এসে সরেজমিনে ঘটনা পর্যবেক্ষণ করে এসব কথা বলেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান সহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত সকলে ভুক্তভোগী সেই নার্স ও তার পরিবার সহ এলাকাবাসীর সাথে কথা বলে ঘটনার সত্যতা যাচাই করে জানতে পারেন সেদিন যে ঘটনাটি ঘটেছিলো সেটি আসলে দেশব্যাপী কোয়ারান্টাইন ও লকডাউন ঘোষণা হওয়া সত্যেও মেয়েটি ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসলে এলাকাবাসী প্রাণঘাতী করোনা আতংকে আতংকিত হয়ে পড়ে।
যেহেতু নার্স মেয়েটি হাসপাতাল থেকে চলে  আসছে সেহেতু তার হয়তো করোনা হয়ে থাকতে পারে, যে কারনে সকলে মিলে বাড়ি থেকে খানিকটা দূরে একটি শুকনা পুকুরের পাশে তাকে ঝুপড়ি ঘরে থাকার ব্যবস্থা করে যেটি সত্যিই অমানবিক।


এ ক্যটাগরির আরো খবর..