× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

ছাত্রীর কাপড় ধরে শিক্ষকের টানাটানি, অবশেষে জেলে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

পঞ্চগড় ঃ ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে কারাগারে গেলেন এক শিক্ষক। তিনি ভাউলাগঞ্জ গালস স্কুলের ইংরেজী বিভাগের শিক্ষক।

আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গালস স্কুলের নবম শ্রেণির ওই ছাত্রী রবিবার রাতে তার দাদীর সাথে ঘুমাচ্ছিল। এ সময় শিক্ষক আজিজুল ইসলাম (৪৫) ছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণের উদ্দেশ্যে পরনের কাপড় ধরে টানাটানি করতে থাকেন। এ সময় ছাত্রীর চিৎকারে বাড়ীর লোকজনসহ আশেপাশের লোকজন এগিয়ে এলে দৌঁড়ে পালাতে থাকেন ওই শিক্ষক।

পরে গ্রামের লোকজন পিছু ধাওয়া করে শিক্ষককে আটক করে চিলাহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের নিকট নিয়ে যায়। চেয়ারম্যান পরবর্তিতে ওই শিক্ষককে দেবীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে। ছাত্রী এবং ঐ শিক্ষকের বাড়ি ভাউলাগঞ্জ ইউনিয়নের সরকার পাড়া গ্রামে।

সোমবার এই ব্যাপারে দেবীগঞ্জ থানায় ছাত্রীটির বাবা আনার হোসেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌন নিপিড়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

বিকেলে দেবীগঞ্জ থানা পুলিশ ওই শিক্ষার্থীকে জবানবন্দি প্রদানের জন্য পঞ্চগড়ের দেবীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। জবানবন্দি শেষে শিক্ষককে জেলা কারাগারে প্রেরণ করেন আদালত।

এদিকে শিক্ষার্থীর পিতা মেয়েকে নিজের জিম্মায় নেয়ার প্রার্থনা করলে শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার ঐ শিক্ষার্থীকে তারা বাবার কাছে প্রেরণের নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..