× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ছাতক শহরে ব্যাটারী চালিত রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত

admin
হালনাগাদ: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ ছাতক পৌরসভায় পৌর নাগরিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।

পৌর সচিব সামছুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পৌর শহরের যানজট নিরসনে শহরে ব্যাটারী চালিত রিক্সা বন্ধসহ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। ইজিবাইক শহরে প্রবেশ না করে নির্ধারিত স্থান থেকে চালাতে হবে। অন্যতায় সিদ্ধান্ত অমান্যকারী ইজিবাইক চালককে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।

এছাড়া শহর পরিচ্ছন্ন রাখার স্বার্থে আগামী এক সপ্তাহর মধ্যে শহরের গুরুত্বপূর্ন স্থানে ডাস্টবিন স্থাপনসহ ফুটপাত উচ্ছেদের পরিকল্পনা নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়া, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, অধ্যাপক হরিদাস রায়, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস, আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরী, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী, সাবেক কৃতি ফুটবলার লাল মিয়া, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, লিয়াকত আলী, ধন মিয়া, নওশাদ মিয়া, সুদীপ দে, আছাব মিয়া, মহিলা কাউন্সিলর সামছুন্নাহার, তাসলিমা জান্নাত কাকলী, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া, সামছু মিয়া, মাসুক মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, ব্যবসায়ী আলহাজ্ব আবুল হায়াত, আলহাজ্ব মখলিছুর রহমান মুকুল, খলিলুর রহমান মানিক, গোলাম মাওলা, ব্যবসায়ী সাইদুল আলম মধু, বাবুল পাল, নারী নেত্রী শিখা রানী দে, পৌর নাগরিক আয়না মিয়া, ঈশাদ আলী, আব্দুস ছাত্তার, নূর হোসেন, খলিলুর রহমান, চম্পু দত্ত, রিয়াদ চৌধুরী, খুরশেদ আলম, আখলুছ মিয়া, মতকিন খান, আখল মিয়া, রফি খান, মুতাছির আলী, আব্দুস সোবহান প্রমুখ। সভায় পৌর মেয়র আবুল কালাম চৌধুরী আটককৃত সকল ব্যাটারী চালিত রিক্সা স্ব-স্ব মালিককে নিয়ে যেতে বলেন এবং ব্যাটারী খুলে চালানোর নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..