× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ২৫ জানুয়ারী

admin
হালনাগাদ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। গত শুক্রবার রাতে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় আগামী ২৫ জানুয়ারী নির্বাচনের তারিখসহ নির্বাচনী বিষয়াদি নির্ধারণ করা হয়।

নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিটি ৩ বছর মেয়াদি পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষনা করেন। নির্বাচনে ভোট প্রদান নিশ্চিতকরনের লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ভোটার হালনাগাদ করার জন্য প্রত্যক সদস্যদের প্রতি আহবান জানানো হয়।

তফসিল অনুযায়ী ২৭ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ, ৫ থেকে ৮ জানুয়ারী মনোনয়ন পত্র দাখিল, ১১ জানুয়ারী মনোনয়ন পত্র যাচাই-বাচাই, ১২ ডিসেম্বর আপিল-আপত্তি উপজেলা সমবায় কার্যালয়, ১৪ জানুয়ারী আপিল শুনানী জেলা সমবায় কার্যালয়, ১৭ জানুয়ারী চুড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ১৮ থেকে ১৯ জানুয়ারীর মধ্যে প্রার্থীতা প্রত্যাহার, ২০ জানুয়ারী প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহন ২৫ জানুয়ারী।


এ ক্যটাগরির আরো খবর..