ছাতকে পরিবহন ধর্মঘটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত

ছাতক সংবাদদাতাঃ সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটে সারা দেশের ন্যায় ছাতকে অচল হয়ে পড়েছে জন জীবন। দু’দিনের ধর্মঘটে এখানে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। ছাতক থেকে কোন দুরপাল্লার বাস-ট্রাক ছেড়ে যেতে দেখা যায়নি।

পরিবহন শ্রমিকদের বাঁধারমূখে গ্রামাঞ্চলের রাস্তা-ঘাটেও অটোটেম্পু-অটোরিক্সা, লেগুনাসহ কোন ধরনের যানবাহন চলাচল করেনি।

এদিকে, ধর্মঘটের নামে পরিবহন শ্রমিকরা নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন সাধারন মানুষ। গাড়ি আটক করে চালক ও যাত্রীদের হুমকী-ধামকী দিয়ে তাদের কাছ থেকে শ্রমিকরা চাঁদা আদায় করেছে বলেও অভিযোগ উঠেছে।

শ্রমিকরা লাঠি-সোটা হাতে নিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে পুলের মুখ পর্যন্ত বিভিন্ন কোম্পানীর গাড়ী, ভ্যান, এ্যাম্বুলেন্স ও প্রাইভেট কার আটক করে প্রতি গাড়ি থেকে ২শ’ থেকে ৪শ’ টাকা আদায় করতে দেখা গেছে। এ নিয়ে সাধারন মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।