ছাতক প্রতিনিধিঃ ছাতকে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে ছাতক অফিসের উদ্যোগে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় রোডস্থ১. ছাতক প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা শেষে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে সুনামকন্ঠ পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও দৈনিক সুনামকন্ঠ’র ছাতক অফিসের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মিজানুর রহমান, এসআই হাবিবুর রহমান (পিপিএম), পৌর মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী, সাংবাদিক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনেদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সদস্য মুশাহিদ আলী, সিলেট মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সজিব মালাকার, সাংবাদিক সাকির আমিন, নুর উদ্দিন, ফয়ছল আহমদ, হাসান আহমদ, জামরুল ইসলাম রেজা, তানভীর আহমদ জাকির, অলিউর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক গনযোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির রুবেল, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাসিত।
এসময় ব্যবসায়ী জমসেদ আলী, মিজানুর রহমান চৌধুরী, আবুতাইব আমদ চৌধুরী, ডালিম আহমদ, জমির আলী, নৌওশাদ জামিল, হাসান আহমদ, জাবেদ মিয়া, জিল্লুর রহমান, আশিক উদ্দিন, ইমরান হোসেন শুভ, আরিফ আহমদ, ইমরান হোসাইন, সাংবাদিকপুত্র আলম মেহেদী হাসান চৌধুরী আলভীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামরুল ইসলাম রেজা।