× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ছয়লেন সড়কের অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যের দাবীতে মানববন্ধন

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সড়কের জমি

ছয় লেন মহাসড়কের উন্নয়ন হোক, এটা আমরা চাই। কিন্তু, মহাসড়কের জন্য অধিগ্রহণকৃত জমির যে নামমাত্র মূল্য নির্ধারণ করা হয়েছে, তা আমরা মানি না। আমাদের শহরের প্রাণকেন্দ্রে কোটি টাকা শতকের জমি নামমাত্র ৬/১০ লাখ নির্ধারণ করে অধিগ্রহণের চেষ্টা করছে সরকার।

এছাড়াও উপজেলার বিভিন্ন মৌজার ৫/১০ লাখ টাকা শতকের জমি ৫ থেকে ২৫/৩০ হাজার টাকা নির্ধারণ করায় আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমাদের দাবী অর্ধশত বছর আগের জমির মৌজা রেট বাতিলসহ মহাসড়কের জন্য অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার বর্তমান বাজার মূল্য দিতে হবে। এমন দাবীতে ঝিনাইদহের কালীগঞ্জে ঝিনাইদহ-যশোর ৪৭ কিলোমিটার ছয়লেন মহাসড়কের দু’ধারের অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার মালিকগণ মানববন্ধন করেছে। রোববার সকালে শহরের মেইন বাসষ্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর প্রেরিত এক স্বারকলিপি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমের হাতে প্রদাণ করেন। এর আগে ক্ষতিগ্রস্থ্য জমি মালিকেরা উপজেলা গেটের সন্মুখে প্রায় আধা ঘন্টাব্যাপী ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেন। পরে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম ও ওসি (তদন্ত) মোজাম্মেল হক ঘটনাস্থলে আসলে অবরোধ তুলে নেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, জালাল উদ্দিন, শরিফুল ইসলাম, সাংবাদিক জামির হোসেন, তৌহিদুল ইসলাম তোহিদ সহ ক্ষতিগ্রস্থ্য ভূমি মালিকেরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে গেলে সেখানে উপস্থিত ক্ষতিগ্রস্থ্যদের সাথে একান্ত¡তা প্রকাশ করে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহব্বায়ক শহিদুল ইসলাম সাইদুল ও ইলিয়াস রহমান মিঠু।

ক্ষতিগ্রস্থ্য ভূমি স্থাপনা মালিকেরা আরো বলেন, গত ৭ আগষ্ট তাদেরকে ছয়লেন মহাসড়কের অধিগ্রহনকৃত জমির ৮ ধারার কাগজপত্র প্রদাণ করা হয়েছে। এতে যে মূল্য উল্লেখ করা হয়েছে তা একেবারেই হাস্যকর। শহরের কোটি কোটি টাকার জমি ও স্থাপনার নামমাত্র মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ হয়ে আমাদের পথে বসতে হবে। তারা আরো বলেন, মেইন বাসষ্টান্ডে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা হলেও তার নিচে অতিরিক্ত জমি অধিগ্রহণ বন্ধসহ জমির শ্রেণী পাল্টিয়ে ক্ষতি-পূরণ প্রদান আমরা মানবো না। এসব দাবী না মানলে পরবর্তীতে হরতাল, অবরোধ সহ আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..