ছক্কার রেকর্ড গরলেন রোহিত শর্মা

ছক্কার রেকর্ড গরলেন রোহিত শর্মা

দলের হার ও সিরিজ হারের দিনেও অনন্য এক রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এদিন ক্যারিয়ারের ৫০০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন রোহিত।

আন্তর্জাতিক ক্রিকেটে এটা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ও বিশ্ব ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। চোটের কারণে এদিন ওপেনিংয়ের পরিবর্তে ৯ নম্বরে ব্যাট করতে নামেন রোহিত। এই ম্যাচে পাঁচটি ছক্কা হাঁকিয়ে ৫০০ ছক্কার ক্লাবে প্রবেশ করেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কা মারার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ৫৩৩ ছক্কা হাঁকিয়ে শীর্ষে এই ক্যারিবিয়ান। রোহিতের পরেই আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ক্যারিয়ারে তিনি ৪৭৬ ছক্কা হাঁকিয়েছেন।

এ ছাড়া কিউই ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম ৩৯৮ ছক্কা, মার্টিন গাপটিল ৩৮৩ ছক্কা ও আরেক সাবেক ভারতীয় অধিনায়ক এমএস ধোনি ৩৫৯ ছক্কা হাঁকিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।