ওয়ানডে র‍্যাংকিং এ সেরা দশে তিন টাইগার

ওয়ানডে র‍্যাংকিং এ সেরা দশে তিন টাইগার

ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

প্রথম ম্যাচে উইকেট না পেলেও ২ দশমিক ৭ ইকোনমি রেটে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এমন পারফরম্যান্সের পর আইসিসি থেকে সুখবর পেলেন তারা।

বুধবার ওয়ানডে বোলারদের নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। এতে সাত ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৬৪৭ রেটিং পয়েন্টে উঠে এসেছেন নবম স্থানে। আর ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন মোস্তাফিজ। তালিকার আটে আছেন এই অলরাউন্ডার।

ওয়ানডে বোলারদের র‍্যাংকিংএ ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুইয়ে ও তিনে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।