× Banner
সর্বশেষ
বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন থেকে রাতে এসেছে ১০ লাখ টিকা

Dutta
হালনাগাদ: রবিবার, ১৮ জুলাই, ২০২১

চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ১০ লাখ ডোজ টিকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার (১৭ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে টিকা বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দু’টি পৃথক কনসাইনমেন্ট রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছেছে।

বাকি ১০ লাখ ডোজ টিকা রাত ৩টার দিকে পৌঁছাবে।

এর আগে শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদা সাবরিনা ফ্লোরা।

এক বিজ্ঞপ্তির
মাধ্যমে জানান চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দু’টি পৃথক কনসাইনমেন্ট রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছেছে।

শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, বাণিজ্যিকভাবে কেনা প্রথম চালানে ১০ লাখ ডোজ টিকা নিয়ে একটি উড়োজাহাজ ৬টা ৪৬ মিনিটে বেইজিং এয়ারপোর্ট ছেড়েছে।

দ্বিতীয় চালানে বাকি ১০ লাখ ডোজ টিকা নিয়ে আরেকটি উড়োজাহাজ ৯টা ৪৫ মিনিটে বেইজিং এয়ারপোর্ট ছাড়বে।

এর আগে শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যায় হুয়ালং ইয়ান জানিয়েছিলেন, ১৭ জুলাই চীন থেকে ২ মিলিয়ন ডোজ টিকা আসবে। এগুলো সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা টিকা।

বাণিজ্যিকভাবে সিনোফার্ম থেকে কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান গত ২ জুলাই ঢাকায় আসে। পরদিন আরও ১০ লাখ ডোজ টিকা আসে সিনোফার্ম থেকে। শনিবারের ১০ লাখসহ সিনোফার্ম থেকে মোট ৩০ লাখ ডোজ টিকা এসেছে। চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

এছাড়া গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ৬ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠায় দেশটি। সব মিলিয়ে ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।

 


এ ক্যটাগরির আরো খবর..