× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

চীনে আটকে পড়া ১৭১ জনকে এখনই আনা সম্ভব নয় -পররাষ্ট্রমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে চীন থেকে ১৭১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা এখনই সম্ভবপর হচ্ছে না।

আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। চীনের উহান প্রদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে ৩১২ জনকে বিমানের একটি বিশেষ ফ্লাইট গিয়ে গত ১ ফেব্রুয়ারি তাদের দেশে ফেরত আনে। কিন্তু বিপত্তি ঘটে বিমানের ওই পাইলটদের আর প্রবেশ করতে দিচ্ছে না অন্য দেশ। এতে বিপাকে পড়েছে বিমান।

এ দিকে চীনের বিভিন্ন শহরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন আরও ১৭১ জন বাংলাদেশি। যারা দেশে ফেরার আকুতি জানাচ্ছেন। এ বিষয়ে সংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা দেশে ফিরতে চাচ্ছেন, তাদের জন্য আমরা অনেক খরচ করেছি। তারপরও সম্ভব হচ্ছে না। বিমানের ক্রুরা কেউ বাইরে যেতে পারছে না, বিমান কোথাও যেতে পারছে না। সিঙ্গাপুরে পর্যন্ত যেতে পারছে না।

বিকল্প উপায় হিসেবে একটি ব্যবস্থা থাকলেও সেটিও এখন আর হচ্ছে না বলে জানালেন মন্ত্রী। তিনি বলেন, একমাত্র চাইনিজ চাটার্ড ফ্লাইটে তাদের আনা সম্ভব হতো। একপর্যায়ে চীন রাজিও হয়েছিল। কিন্তু পরে তারা না করে দিয়েছে। এ অবস্থায় চীনে থাকা বাংলাদেশি নাগরিকদের অন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে জানিয়ে তাদের আরও কিছুদিন সেখানে অবস্থান করার পর দেশে ফেরার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..