× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রীষ্মকাল এলে ভাইরাস এমনিতেই চলে যাবে, চীনকে সান্ত্বনা ট্রাম্পের

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ মরণঘাতী করোনা ভাইরাস নিয়ে যখন বিশ্ব চিন্তিত এমন সময় অদ্ভুত বক্তব্য দিয়ে ফের শিরোনামে ট্রাম্প। চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সান্ত্বনা দিয়ে ট্রাম্প বলেছেন, গরমকাল আসলে করোনা ভাইরাস এমনিতেই চলে যাবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে গভর্নরদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চলতি সপ্তাহে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, ‘গরমকাল আসলে ভাইরাস এমনিতেই চলে যাবে’। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাপমাত্রা এ ধরনের ভাইরাস মেরে ফেলতে পারে। এটা ভালো দিক। মূলত ডোনাল্ড ট্রাম্প তার ‘করোনা ভাইরাসের গ্রীষ্মকালীন তত্ত্ব’ প্রথমবার প্রকাশ করেছিলেন গত সপ্তাহের টুইটে। ট্রাম্পের দাবি, এপ্রিল মাসের দিকে গরম আসার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলে যাবে।

এখনও আবিষ্কার হয়নি মরণঘাতী করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক, জানা যায়নি এর সংক্রমণের উৎসও। বিজ্ঞানীরা দিনরাত মাথার ঘাম পায়ে ফেলছেন প্রাণঘাতী এ ভাইরাসের ওষুধ আবিষ্কারে। ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. উইলিয়াম শ্যাফনার বলেন, ট্রাম্পের আশাই আমাদের আমাদের আশা। তবে করোনা ভাইরাস গরমকালে চলে যাবে এ ধরনের জানা কোনো জ্ঞান আমাদের নেই।


এ ক্যটাগরির আরো খবর..