বিশেষ প্রতিবেদকঃ বিদ্যুৎ সংযোগ এর মাধ্যমে চির অন্ধকার ঘুচিয়ে শতভাগ আলোকিত করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ উদ্বোধন করা হলো।
শনিবার নওগাঁ জেলার রাণীনগর থানাধীন ভাটকে বাজারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি জননেতা মোঃ ইসরাফিল আলম।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা বলেন, তিনি বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আজকের বিদ্যুতায়নের মাধ্যমে বড়গাছা ইউনিয়নের অবহেলিত এলাকার ৪২৫ বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেল। এই ইউনিয়ন শতভাগ বিদ্যুৎ সংযোগ কার্যক্রম সম্পন্ন করা হলো।
গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার জনগণের সুবিধার জন্য ভূর্তকি দিয়ে বিদ্যুৎ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। তাই বিদ্যুতের ব্যবহারে সর্তক হতে হবে।
তিনি বলেছেন, শেখ হাসিনার সরকার যেভাবে নওগাঁর আত্রাই রাণীনগরসহ গোটা দেশের উন্নয়ন করছেন তাতে, একটি ভোটও যেন নৌকার বাইরে না যায়। এজন্য নেতা-কর্মী ও এলাকার লোকজনকে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ আব্দুল বারী মোল্লা, রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন প্রাং, রাণীনগর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শ্রী নিরঞ্জন কুমারসহ স্থানীয় নেতৃবৃন্দ।



