চিত্রনায়ক ওয়াসিমের ইন্তেকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

চিত্রনায়ক ওয়াসিমের ইন্তেকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

রূপালি পর্দার জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে এই প্রতিভাবান অভিনেতার শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান মাহমুদ তাঁর শোকবার্তায় বলেন, দেড়শতেরও বেশি সিনেমার তারকা ওয়াসিম তার অভিনয়ের মধ্য দিয়ে এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।