× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চিকিৎসার নামে ধর্ষণ করলো ভন্ড কবিরাজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭

মাদারীপুর প্রতিনিধি।। চিকিৎসার নামে মাদারীপুরের শিবচরে এক লম্পট ভন্ড কবিরাজ বহু মেয়েকে ধর্ষণ করছে বলে অভিযোগ উঠেছে। চিকিৎসার নামে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে, পরে মেয়েটি অন্ত:সত্তা হয়ে পরে। সম্প্রতি মেয়েটির বিয়ে হয়। ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা প্রকাশ পেলে ঘর ভাঙ্গে নববধূ ঐ মেয়েটির। এ ঘটনায় মেয়েটি থানায় মামলা করলে ঐ ভন্ড কবিরাজের চিকিৎসার নামে মেয়েদের ধর্ষনের ভয়াবহ সব কাহিনী বের হয়ে আসে। এ ঘটনায় গ্রেফতারকৃত ভন্ড কবিরাজ তাজেল মুন্সীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছে এলাকাবাসী।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ গ্রামের উৎরাইল দাখিল মাদ্রাসার এক ছাত্রী অনেক দিন যাবত পেটের ব্যাথায় ভুগছিল। এ অবস্থায় তার মা পার্শবর্তী দত্তপাড়া ইউনিয়নের মগরা পুকুর পাড় গ্রামের কথিত কবিরাজ তাজেল মুন্সির (৫৫) নিকট নিয়ে যান। তাজেল মুন্সি প্রথম দিন মেয়েটিকে চিকিৎসা হিসেবে পানি পড়া দেয়। এর কয়েকদিন পরে তাজেল সাদেকাবাদ গ্রামে মেয়েটির বাড়ি যায়। সেখানে গিয়ে পেটে মালিশ করার জন্য তেল পড়া দিয়ে থাকায় ফিরে আসে। এর কয়েকদিন পর আবারও তাজেল চিকিৎসার নামে ঐ বাড়িতে গিয়ে নিজেই মেয়েটির শরীরে তেল মালিশ করে।

এক পর্যায়ে তাজেল মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে এবং এটিই চিকিৎসা বলে কাউকে না জানাতে বলে। লজ্জা ও ভয়ে মেয়েটি এ ঘটনা তার কাউকে বলেনি। এ ঘটনার প্রায় ৩ মাস পর দত্তপাড়ার এক মুদি দোকানির সাথে মেয়েটির বিবাহ হয়। বিয়ের প্রায় ২ মাস পর শারিরিকভাবে মেয়েটি অন্তঃসত্ত্বা সংক্রান্ত অসুস্থ হয়। গত ২৬ ডিসেম্বর সকালে তার স্বামী মেয়েটিকে নিয়ে স্থানীয় একটি হাসপাতালে আলট্রাসনোগ্রাম করালে মেয়েটি ৫ মাসের অন্তঃসত্বা বলে জানায়। এতেই নবদম্পত্তির মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। শুরু হয় চরম অশান্তি। একপর্যায়ে মেয়েটি তার স্বামীকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে মেয়েটিকে ডিভোর্স দেয় তার স্বামী। ২৮ ডিসেম্বর মেয়েটি দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ঐ লম্পট ভন্ড ফকিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বুধবার বিকালে ওই এলাকা থেকে কথিত ফকির তাজেলকে গ্রেফতার করেছে। এরপরই বের হয়ে আসে চিকিৎসার নামে বহু মেয়েকে ধর্ষণের অজানা সব তথ্য।

অন্ত:সত্ত্বা নববধু তাজেলের দৃষ্টান্তমুল শাস্তি দাবী কওে বলেন, ওর কারনে আমার সংসার ভেঙেছে আমিওর দৃষ্টান্তমুল শাস্তি দাবী করছি। ওর দ্বারা যেন আর কারো সংসার না ভাঙ্গে।

দত্তপাড়া ইউনিয়ন পরিষদেও সদস্য দাদনউদ্দিন মীনা বলেন, ওই ভন্ড কবিরাজের কারনে অনেকের সংসার ভেঙ্গেছে। অনেক মেয়ের সর্বনাশ করেছে চিকিৎসা দেয়ার নামে। মান সম্মানের ভয়ে কেউ প্রকাশ করেনি। আমরা ওর কঠোর শাস্তি চাই।
এ ব্যাপার শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন,অভিযুক্ত তাজেল মুন্সিকে গ্রেফতার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..