চিকিৎসকের অবহেলায় গাইবান্ধায় রোগীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: চিকিৎসকের অবহেলায় গাইবান্ধায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের মারধর করে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

তাদের অভিযোগ, সকালে সদর উপজেলার মধ্যধানঘড়া গ্রামের বাসিন্দা শিপন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শিপনকে বাড়ি নিয়ে যেতে বলেন চিকিৎসক। ফেরার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়লে, তাকে আবারো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এসময়, দ্রুত চিকিৎসা না দেয়ার কারণে শিপন মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের। পরে আবাসিক মেডিকেল অফিসারের কাছে অভিযোগ করতে গেলে, দু’পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে, চিকিৎসক নিহতের স্বজনদের মারধর করে বলে অভিযোগ তাদের। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।