আশাশুনিতে চিংড়ী মাছ বিনষ্ট ও মোবাইল কোর্টে জরিমানা

আশাশুনিতে চিংড়ী মাছ বিনষ্ট ও মোবাইল কোর্টে জরিমানা

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি, সাতক্ষীরা: আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় ও অপদ্রব্য পুশকৃত চিংড়ী বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিজ্ঞ সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা উপজেলার গোয়ালডাঙ্গা, তেঁতুলিয়া ও কাদাকাটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় চিংড়িতে জেলি পুশ করায় মজুমদার ফিস (মাছের ঘর) কে ৭০০০ টাকা ও ভাই ভাই ফিসকে ১০০০০ টাকা জরিমানা করা হয় ও পুশকরা জব্দকৃত চিংড়ী মাছ প্রকাশ্যে ধ্বংস করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।