× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরি ধানের চারা বপনে ব্যস্ত আশাশুনির কৃষানেরা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা:  আশাশুনি উপজেলায় ধুম পড়েছে ইরি চাষের।পাতা সরা,চারা রোপন করা নিয়ে ব্যস্ত এলাকার কৃষকরা।

বৃষ্টি,কুয়াশা,শীতকে উপেক্ষা করে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বোর চাষে ব্যস্ত সময় পার করছে। আশাশুনিতে রবি মৌসুমে ৩০৬৬০ হাজার মেঃটন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে কৃষি বিভাগ। আশাশুনির বিভিন্ন এলাকা ঘুওে দেখা গেছে, কোন কেন কৃষক চারা তুলছেন,কোন কোন কৃষক চারা রেপন করছেন। এ থেকে কোন অংশে পিছিয়ে নেই কৃষাণীরা। চাষীরা যেন সঠিকভাবে পসল চাষাবাদ ও পরিচর্চা করতে পাওে সে দিকে লক্ষ্য রেখে উপজেলা কৃষি অফিস থেকে তৃনমূল পর্যায়ে কৃষি কর্মকর্তা গিয়ে সার্বিক পরামর্শ দিচ্ছেন.

আশাশুনির মহিষাডাঙ্গা গ্রামের সিদাম মন্ডল বলেন,জমি প্রস্ত হয়েছে চা রা উত্তোলন শেষ হলেই জমিতে রোপন কাজ শুরু করবো।ফসল ভাল হলে পরিবার পরিজন নিয়ে ভালভাবে চলতে পারবো। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চলতি ইরি বোর মৌসুমে ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করে লক্ষ্যমাত্রা অর্জনে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গত ২০১৮-১৯ মৌসুম অপেক্ষা ৩০ হেক্টর বেশী জমিতে ধানাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে

বোরো হাইব্রিড ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫০০ হেক্টর জমিতে। এবং উপশী জাতের ধানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৪৫০০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা অর্জিত হলে ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে হাইব্রিড প্রতি হেক্টরে ৪.৮৫ মেঃটন হিসাবে ১২ হাজার ১২০ মেঃটন এবং উপশী প্রতি হেক্টরে ৪.১২ মেঃটন হিসাবে ১৮ হাজার ৫৪০ মেঃটন। সর্বমোট ৭০০০ হেক্টর জমিতে ধান উৎপাদনের সম্ভাবনা ৩০ হাজার ৬৬০ মেঃটন। গত ২০১৮-১৯ মৌসুমে হাইব্রিড ২৬০৫ হেক্টর জমিতে ১২ হাজার ২৪৪ মেঃটন ও উপশী ৪৩৬৫ হেক্টর জমিতে ১৭ হাজার ২৪ মেঃটন ধান উৎপাদিত হয়েছিল। চলতি মৌসুমে ১ হাজার ৩৯২ মেঃটন ধান বেশী উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান বলেন, আবহাওয়া মৌসুমের শুরুতে কিছুটা বৈরী ছিল। আবহাওয়া স্বাভাবিক থাকলে এবং পোকা মাকড়ের আক্রমনসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে ইনশাল্লাহ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা এবং উপ সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ নিয়মিত ভাবে মাঠে থেকে ফসলের অবস্থা পর্যবেক্ষণ ও কৃষকদের সহযোগিতা দিয়ে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..