× Banner
সর্বশেষ

চাটখিল থানার প্রধান ফটকের ব্যানার দেখে চোখ আটকে যাচ্ছে সাধারণ মানুষের

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ জুন, ২০১৯

স্টাফ রিপোর্টার-নোয়াখালীঃ চাটখিল  থানার প্রধান ফটকের একটি ব্যানার দেখে চোখ আটকে যাচ্ছে সাধারণ মানুষের। ব্যানারে লেখা আছে,জিডি দায়ের,অভিযোগ দায়ের,পুলিশ ক্লিয়ারেন্স বিষয়ে টাকা গ্রহন ও প্রধান হতে বিরত থাকুন।
গরীব অসহায়‌দের জন্য বিনা টাকায় অভি‌যোগ লি‌খে দি‌তে সহ‌যো‌গিতা কর‌বে পু‌লিশ।পুলিশ বলছে, মানুষ যাতে প্রতারিত না হয় সে জন্য এই ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে অনেকে পুলিশের এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার সাবেক (ওসি) ইমাউল হক পিপিএম বলেন, ‘মানুষ যাতে দালালচক্র বা অন্য কোনোভাবে প্রতারণার শিকার না হয়, এ জন্য ওই ব্যানার থানার মূল ফটকে ঝুলিয়ে রাখা হয়েছে এ ছাড়াও খোলা হ‌য়ে‌ছে বি‌শেষ সা‌র্ভিস সেন্টার।
থানায় ঢুকলে যে কারো চোখে পড়বে এটা। এতে করে থানায়’জিডি দায়ের,অভিযোগ দায়ের,পুলিশ ক্লিয়ারেন্স করতে আসা কোনো মানুষের সঙ্গে কেউ প্রতারণা করতে পারবে না।ওসি আরো বলেন, ‘ঘুষ-দুর্নীতিরোধে আমাদের সকলকেই সচেতন হতে হবে। সবাই সচেতন হলে সমাজ থেকে ঘুষ-দুর্নীতি উঠে যাবে।মানুষ তার প্রকৃত সেবা পাবে।চাটখিল উপ‌জেলার প্রত্যন্ত  গ্রামের বাসিন্দারা এই উদ্যোগ দেখে খুশি ।অনেক বাসিন্দা বলেন টাকা-পয়সা ছাড়াই  পেয়েছি।’ উপহার হি‌সে‌বে পে‌য়ে‌ছি দুই‌টি গোলাপ। এতে থানায় আসা যাওয়া কর‌তে ভয় ভী‌তি ক‌মে গে‌ছে।সাবেক (ওসি)ইমাউল হক পিপিএম চাটখিল বাসীর কাছে হয়ে উঠেছিল সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার।
সাবেক এই ওসি: বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করে চাটখিল বাসীর অন্তরে ভালবাসার স্থান করে নিয়েছেন। তারমধ্য রয়েছে ভ্রাম্যমাণ থানা,ইভটেজিং, মাদক বিরোধী অভিযান সহ সামাজিক অপরাধের বিরুদ্বে কাজ করেছেন সাবেক ওসি ইমাউল হক।কিন্তু হঠাৎ করেই একদিন জনগণের ভালবাসার প্রিয় ওসি ইমাউল হক’কে চাটখিল থানার দায়িত্ব থেকে ট্রান্সফার করা হয়।ওসি:ইমাউল হকের এই বিদায়ে হতাশাগ্রস্ত ও শঙ্কা কাজ করেছে চাটখিল বাসীর অন্তরে।চাটখিলের সাধারন-জনগন এখনও একটাই দাবী করছে তাদের চাটখিল থানায় যাতে পুনরায় ওসি:ইমাউল হক’কে দায়িত্ব দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..