মেহের আমজাদ,মেহেরপুর (২৪-০১-১৮): চাকুরী জাতীয়করনের দাবিতে টানা ৫ম দিনের মত মেহেরপুরে অবস্থান কর্মসূচী পালন করেছে কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার এ্যসোসিয়েশন।
গতকাল বুধবার সকাল ৯ টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করে। ওই অবস্থান কর্মসূচী চলে বিকেল ৩ টা পর্যন্ত। কর্মসূচির নেতৃত্ব দেন কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার এ্যসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি ফরিদুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগাঠনিক সম্পাদক মামুন হোসেনসহ জেলার কমিউনিটি ক্লিনিকে চাকুরিরতরা ।
আগামী ২৪ জানুয়ারী থেকে ২৬ জানুয়ারী পর্যন্ত কর্মবিরতি, ২৭ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করা হবে। এর মধ্যে দাবি মানা না হলে আগামীতে আমরণ কর্মসূচী পালন করবেন বলে জানান তারা।





