মেহেরপুরে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (২৪-০১-১৮):  মেহেরপুর সদর উপজেলার আর আর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বেলা ১১ টার দিকে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. শাজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন বুড়িপোতা ইউপি সদস্য ওয়াসিম।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন ও এস.এস.সি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপকরন বিতরন করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহিনুর জামান পলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।