চাওয়ামাত্রই পুলিশ পাবেন জেলা প্রশাসকরা : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকরা চাওয়ামাত্রই পুলিশ পাওয়া যাবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জাম খাঁন কামাল বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য অনেক সময় ডিসিরা পুলিশ পান না বলে জানিয়েছেন। এজন্য তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ১০ জনের টিম গঠনের প্রস্তাব দিয়েছিল। আমরা তাদের বলেছি- যখনই চাইবেন পুলিশ পাওয়া যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পুলিশ লাইনগুলোতে সবসময় পুলিশ থাকে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য চাওয়ামাত্রই জেলা প্রশাসকরা পুলিশ পাবেন। শুধু তাই নয় আনসারও থাকে। যখন যাকে চাওয়া হবে, তাকেই পাওয়া যাবে।

তিনি বলেন, ডিসিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত ১৪টি প্রস্তাব দিয়েছেন। এগুলোর মধ্যে ফাঁড়ি, নৌপুলিশ, ট্যুরিস্ট পুলিশ, শিল্প পুলিশ- এগুলো আরো বাড়ানোসহ ফায়ার সার্ভিসের আরো কয়েকটি নতুন স্টেশন তৈরি এবং সক্ষমতা বাড়ানোর কথা বলেছেন তারা।

এছাড়া জেলখানাগুলোর আধুনিকীকরণ, মাদক নিরাময় কেন্দ্র তৈরি, মাদক ব্যবসায়ী, যারা আত্মসমর্পণ করছেন তাদের পুনর্বাসনের প্রস্তাবও রয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত দিয়ে এসেছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।