চলতি মাসে হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

চলতি মাসে হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

চলতি মাসে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে না। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে ফেব্রুয়ারিতে নিয়োগ পরীক্ষা হতে পারে।

এর আগে গত ডিসেম্বরে শিক্ষক পরীক্ষা হওয়ার কথা থাকলেও এইচএসসি পরীক্ষার কারণে পিছিয়ে জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এ মাসে বই বিতরণ, ক্লাস শুরু করাসহ নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না।

আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে এ পরীক্ষা। তবে, পরিস্থিতি খারাপ হলে ফেব্রুয়ারি মাসেও পরীক্ষা হবে না।

উল্লেখ, এবার প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫৭৭ শিক্ষক নিয়োগের বিপরীতে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন আবেদন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।