চন্দ্রগঞ্জে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অব্যাহত 

চন্দ্রগঞ্জে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অব্যাহত 
তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে চন্দ্রগঞ্জে দু:স্থ ও পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে স্থানীয় কামার হাট এলাকার এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ন আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকুর ব্যক্তিগত তহবিল থেকে  রোজাদার ব্যক্তির মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে অর্থাৎ ইফতারের আগ মূহুর্তে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কামার হাট এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম-আহ্বায়ক আবদুর রাজ্জাক রিংকু, কফিল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফরহাদ উদ্দিন জুয়েল, ইউনিয়ন যুবলীগের সদস্য শেখ রাছেল, জহির উদ্দিন মোহন, আবদুল আওয়াল, দাউদ ইব্রাহিম, কামরুল আলম মুন্না, আবদুল্লাহ আল রাফি, মোঃ আশিক, সেলিম, বাবুল হোসেন, মোক্তার হোসেন, রাব্বি,পারভেজ, শহীদ, রহমত উল্ল্যা, রিয়াজ সহ অসংখ্য নেতাকর্মীগন।
জানতে চাইলে এই প্রতিবেদকে যুবলীগ নেতা রিংকু বলেন, প্রথম রোজা থেকে আমরা কোনা না কোন ভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বানে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি সালাহ্ উদ্দিন টিপুর নির্দেশে অসহায় পথচারীদের পাশে দাঁড়িয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।