শার্শায় প্রাণি সম্পদ অধিদপ্তরের সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার বেনাপোল,‌বেনা‌পোল: ‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্বির বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে  যশোরের শার্শায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  সকা‌লে উপজেলা প্রাণি সম্পদ অ‌ধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপ‌জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ক‌রে।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপত্বিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, চেয়ারম্যান বজলুর রহমান, চেয়ারম্যান আলহাজ আয়নাল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাব উদ্দিন, সাধারন সম্পাদক মোমিনুর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।