× Banner
সর্বশেষ
পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে

ঝিনাইদহে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ জুন, ২০২০
চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে বাংলাদেশ মেডিকেল সায়েন্স হোম নামের একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এ সভার আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রনালয়ের লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ডা: নিশাত তাসনিম, স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর টিম লিডার তানজীলা সুমাইয়া সিদ্দিকীসহ চিকিৎসকরা অংশ নেয়।

এসময় মহামারী করোনায় ভাইরাসসহ নানা রোগের সংক্রমন প্রতিরোধে হাসপাতালের চিকিৎসা বর্জ্য উৎস পর্যায় থেকে নির্দিষ্ট পাত্রে পৃথকীকরণ করে সংগ্রহ ও সঠিক উপায়ে ব্যবস্থাপনার করার আহ্বান জানানো হয়। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেওয়া নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..