চট্টগ্রাম পটিয়ায় এক তরুণীর আত্মহত্যা

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামের পটিয়া থানাধীন হাইদগাঁও ইউনিয়নের শিমু সুলতানা সুমি (১৭) নামের নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।৭ নম্বর ওয়ার্ড শেখপাড়ার নূর হোসেনের মেয়ে সুমি। ছোটবেলায় তার বাবা মারা যাওয়ার পর থেকে ভাইদের সঙ্গে থাকছে সে। তারা চার ভাই, তিন বোন। এর মধ্যে দুই ভাই মারা গেছে। এক বোনের বিয়ে হয়েছে। সুমি সবার ছোট।

সোমবার (২৩ অক্টোবর) সকালে মাটির ঘরের ছাউনির সঙ্গে তার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রেমঘটিত কারণে সুমি আত্মহত্যা করতে পারে ধারণা করে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। বিকেলে মরদেহ থানায় নিয়ে আসা হয়।এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।